বাংলা সংবাদ ডেস্ক,
৭ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৬ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপিতে রিয়াজুল, জিএসে আলীম এগিয়ে

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

 

আজ বুধবার সকাল সাড়ে সাতটা থেকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা শুরু করে। সর্বশেষ ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৬৪ ভোট।রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট।

 

 

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৪৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ আবদুল আলীম আরিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট।

 

 

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ মাসুদ রানা। তিনি পেয়েছেন ৩ হাজার ১০৩ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ২ হাজার ৬৩৮ ভোট।নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়।

 

 

এখন পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মার্কেটিং, অনুজীব বিজ্ঞান, দর্শন, বায়োকেমিস্ট্রি, প্রাণীবিদ্যা বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, আইন ও ভূমি প্রশাসন, গণিত, ইসলামিক স্টাডিস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সংগীত, রসায়ন, মনোবিজ্ঞান, ইংরেজি বিভাগ, আইইআর ইনস্টিটিউট এবং চারুকলা অনুষদ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

 

নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী ফলাফল ঘোষণা করছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০