বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৮ ডিসেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ঘোষণা

আগামী ২৪ দিনের মধ্যে শহীদ ওসমান হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের গ্রেপ্তার করে বিচার, বাংলাদেশে কাজ করা ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এ ঘোষণা দিয়ে তাঁরা এদিনের মতো অবরোধ শেষ করেন। একই সঙ্গে সোমবার বেলা দুইটায় সারা দেশের মানুষকে শাহবাগে অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

 

 

 

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই প্রতিষ্ঠা করতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করছি।’ ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো, যে বা যারা হাদিকে খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আগামী ২৪ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেসব ভারতীয় কাজ করেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে তাঁদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। খুনি হাসিনা এবং যারা বাংলাদেশে ১৭ বছর গুম–খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেওয়া না হয়, তাহলে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে এবং বাংলাদেশে সব গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনা নিয়ে একেকজন একেক রকম বক্তব্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, সরকারের কাছে অনুরোধ, এদের চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সিভিল, মিলিটারি, ইন্টেলিজেন্সের মধ্যে থাকা আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে।

 

 

 

 

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘এই চার দফা দাবির মধ্যে আগামী ২৪ কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা আমাদের প্রধান দাবি। বাকি তিন দাবিও এই অন্তবর্তী সরকারের সময়েই নিশ্চিত করতে হবে।’ সারা দেশের বিভাগীয় শহরে চলমান অবরোধ কর্মসূচি রাত ১০টা থেকে প্রত্যাহারের আহ্বান জানান আবদুল্লাহ আল জাবের। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আগামীকাল দুপুর দুইটায় দেশের সব বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও স্বাধীনতাকামী জনগণকে ঢাকার শাহবাগে অবস্থান গ্রহণ করতে অনুরোধ করছি। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোরতর হবে।’

 

 

 

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন।

 

 

 

 

এ ঘোষণা অনুযায়ী রোববার বেলা দুইটা থেকে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িগুলোকে চলাচল করতে দেওয়া হয়। টানা কর্মসূচির তৃতীয় দিনে সাউথইস্ট, উত্তরা, বিজিএমইএ, বিইউএফটিসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগের এই অবরোধে অংশ নেন। এ ছাড়া এদিন রাজধানীর উত্তরার বিএনএস টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

১

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

২

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৩

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৪

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৫

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৭

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৮

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৯

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১০

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১১

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১২

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৩

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৪

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৫

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৬

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৭

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৮

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৯

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

২০