বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১১ ডিসেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুয়েটে আন্তর্জাতিক সম্মেলন: বিশ্বের ৪৭৫ গবেষক এক মঞ্চে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন্স’ ‍শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিসিইআই ২০২৫’। পুরকৌশল গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন ১২–১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ কর্তৃক আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় রুয়েট অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করবেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. তাকায়ুকি সুজুকি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. এস এম ইলিয়াস শাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন আয়োজক কমিটির সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

 

 

আয়োজক কমিটি জানায়, পুরকৌশলের ১১টি মৌলিক বিষয়ে দেশি–বিদেশি ৪৭৫ গবেষক ও একাডেমিশিয়ান অংশ নিচ্ছেন। তাঁরা কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করছেন। এতে আন্তর্জাতিক জ্ঞানবিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে বাংলাদেশের পুরকৌশল শিক্ষা আরও সমৃদ্ধ হবে বলে আয়োজকরা মনে করছেন। কনফারেন্সে মোট ১,১৯৬টি পেপার জমা পড়ে, যার মধ্যে বিশেষজ্ঞ প্যানেল ৪৮৬টি গ্রহণ করেছে। এর মধ্যে ৪৭৫টি টেকনিক্যাল পেপার এবং ১১টি কি–নোট পেপার উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী ৫৪টি টেকনিক্যাল সেশন ও ৪টি কি–নোট সেশনে বিশ্বব্যাপী পুরকৌশল খাতের নবতম গবেষণা, উদ্ভাবন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।

 

 

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক গবেষণা ও প্রযুক্তির ব্যবহারকে আরও শক্তিশালী করাই এই কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক মানের জ্ঞান ও উদ্ভাবনী সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রুয়েট অডিটোরিয়ামে। সেখানে উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মধ্য থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। রোববার (১৪ ডিসেম্বর) কনফারেন্স ট্যুরের মাধ্যমে অংশগ্রহণকারীরা রাজশাহীর গুরুত্বপূর্ণ সিভিল অবকাঠামো ও কাঠামোগত প্রকৌশল সংক্রান্ত স্থাপনা পরিদর্শন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০