বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৫ নভেম্বর ২০২৫, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ ১৫ ফেব্রুয়ারি

২০২৬ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপ দেখা যাবে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেট–বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো খবর দিয়েছে, কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। গত এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো ও পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এটিই হবে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। প্রতিবেদনে তারা আরও জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি। গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে আসরটি। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো কিংবা ক্যান্ডিতে।আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল ৪টি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।

 

ভারত যদি সুপার এইটে ওঠে, তাদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল রাখা হয়েছে মুম্বাইয়ে। পরিকল্পনা অনুযায়ী ফাইনালের ভেন্যু আহমেদাবাদ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোয়। টি–টোয়েন্টি বিশ্বকাপে যে ২০টি দল অংশ নিচ্ছে : ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১০

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১১

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১২

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৩

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৪

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৫

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

১৬

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

১৭

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

১৮

কাকতাড়ুয়া: খড় কাপড়ে মোড়া এক নীরব পাহারাদার

১৯

আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

২০