বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৭ নভেম্বর ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। খবরটিকে আজ ফলাও করে প্রচার করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আজ সকাল থেকেই ‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশজুড়ে নিরাপত্তা জোরদার’ শিরোনামে বিবিসি লাইভ সম্প্রচার শুরু করে। রায় ঘোষণার পরে সংবাদমাধ্যমটি ‘বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড’ শিরোনামে লাইভ সম্প্রচার চালিয়ে যাচ্ছে।

 

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনাকে দেশে ফেরত পাঠাতে এই রায় ভারতের ওপর চাপ সৃষ্টি করবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।রায় ঘোষণার পরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।

 

বহু মাস ধরে চলা বিচার প্রক্রিয়ার সমাপ্তি এটি। এই রায়টি কয়েক দশক ধরে বাংলাদেশের কোনো সাবেক নেতার বিরুদ্ধে নেওয়া সবচেয়ে নাটকীয় আইনগত পদক্ষেপ।  অন্যদিকে আল-জাজিরা শিরোনাম করেছে, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের হাসিনার মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়, গত বছরের বিক্ষোভ দমনে হাসিনা সরকারের সহিংস অভিযানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। ৭৮ বছর বয়সী এই রাজনৈতিক পলাতক। তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। হাসিনা গত বছরের গণবিক্ষোভ দমন করার ‘মূল পরিকল্পনাকারী ও প্রধান স্থপতি’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ওই আন্দোলনে এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল। ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ফ্রান্স২৪।

 

অন্যদিকে এএফপিও হাসিনাকে নিয়ে একাধিক শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড’ শিরোনামে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। রায় ঘোষণা করার সময় আদালতকক্ষে উচ্ছ্বাস দেখা গেছে। ৭৮ বছর বয়সী হাসিনা আদালতের নির্দেশ উপেক্ষা করে ভারত থেকে ফিরে এসে বিচারিক কার্যক্রমে অংশ নেননি।   এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ চ্যানেল সিএনবিসি, দ্য গার্ডিয়ান, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) হাসিনার রায়ের খবর প্রকাশ করেছে।

 

এদিকে শুরুতেই বেশির ভাগ ভারতীয় সংবাদমাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছিল হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে। সকাল সাড়ে ১০টা নাগাদ দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায় ঘিরেই। দ্য হিন্দু সরাসরি আপডেট দিচ্ছে ক্ষণে ক্ষণে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে। এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। এ ছাড়া আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, এই সময়সহ ভারতীয় প্রায় সব গণমাধ্যমই হাসিনার রায়ের খবর প্রকাশ করেছে। ইন্ডিয়া টুডে লিখেছে, ‘শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেন মৃত্যুদণ্ড। সাবেক পুলিশ প্রধান রেহাই পেলেন মৃত্যুদণ্ড থেকে।’

 

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড।’ পাকিস্তান, শ্রীলঙ্কার সংবাদমাধ্যমেও হাসিনার রায়ের খবরকে গুরুত্ব দেওয়া হয়েছে। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর তাদের শিরোনামে লিখেছে, ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ড।’
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন লিখেছে, ‘ছাত্রদের আন্দোলনে দমন-নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড।’ জিও টিভির শিরোনামও প্রায় একইরকম ছিল।

 

আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০