১ অক্টোবর ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভ্যানিটি ব্যাগ

নিউইয়র্ক শহরের ব্যস্ত সড়ক টাইমস স্কয়ার ব্রডওয়ে । সেভেনথ এভিনিউ-এর এলাকায় হাঁটতে হাঁটতে জুতোর দিকে তাকাচ্ছে সুশান্ত । স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসার আগে সে ভাবেনি , এই শহরের পথে পথে হেঁটে হেঁটে চাকুরির সন্ধানের জন্য ৫ হাজার বাংলাদেশি টাকার জুতোর নিচ ক্ষয়ে যাবে । খাবারের জন্য হা-হুতাশ করতে হবে । কোটিপতি বাবার হোটেলে যখন দেশে ছিল বা ভার্সিটিতে দামি পারফিউম মেখে যেত তখন সে কি ভেবেছিল, আমেরিকায় এসে তাকে এরকম না খেয়ে থাকতে হবে । পথে পথে মানুষের দ্বারে দ্বারে চাকুরির জন্য ঘুরঘুর করতে হবে !

 

 

স্প্রিং সেশনের এই সময়ে অর্থাৎ শীতের পরপরই চলে আসা । এই তো সবে মাত্র তিন সপ্তাহ হল । ১ম দু সপ্তাহ ভালো কেটেছে । জ্যাকসন হাইটসের মেরিট কাবাব রেস্টুরেন্টের বিরিয়ানী, ইত্যাদি চিকেন এন্ড গ্রিলের নানা রকম ভর্তা, কাচ্চি বিরিয়ানী, হাট বাজার রেস্টুরেন্টের হালিম, ফুচকা-চটপটি খেয়ে নিউইয়র্কের বন্ধুদের সাথে আড্ডা মেরে কেটে গেছে । বন্ধুরা সবাই ভাবছে, ঢাকার গুলশানের বাসিন্দা দেশের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে হয়তো অনেক টাকা দেশ থেকে নিয়ে এসেছে, খেতে থাকো । রুজভেলটের নিচের পার্টি মাস্তি আড্ডায় সাথে থাকা ১২৫০০ ডলার শেষ দুই সপ্তাহে ।

 

 

আর নীতিবান বাবা বলে দিয়েছেন, ১২৫০০ ডলার তোমাকে ৬ মাসের জন্য দিয়েছি । এ টাকা দিয়ে তুমি খাবে, থাকবে । বাকি পড়ার টাকা ডাইরেক্ট কলেজে পাঠিয়ে দিব, তুমার কাজিন গার্ডিয়ান সুনীলের কাছে ।

 

 

সময়ের গ্যাঁড়াকলে পড়ে সুশান্তর আজ মাথায় হাত, চাকুরি না করলে খাবে কি । এ দেশে সবাই কাজ করে, খেটে খেয়ে থাকে । সে দেশের যত বড় ধনাঢ্য হোক না কেন । কাজের কোন লজ্জা নাই, কাজ কাজই । তাইতো সারাদিন থেকে ম্যানহাটানে কাজের জন্য ঘুরছে বিভিন্ন রেস্টুরেন্টে । তবে এখানে রেফারেল ছাড়া কাজ মেলে না । গার্ডিয়ান যিনি আছেন, তিনি বলে দিয়েছেন, নিজে নিজে কাজ খুঁজো এ দেশে সবাই নিজে নিজে কাজ খুঁজে কাজ করে । পড়ন্ত দুপুর ।

 

 

সেভেনথ এভিনিউ থেকে এইটথ এভিনিউ আসতেই সুশান্তর চোখে পড়ে একটি দামি ভ্যানিটি ব্যাগ

 

 

রাস্তায় পড়ে আছে । লুকিয়ে হাতে নিল । পকেটে একটা ডলারও নেই । ব্যাগ টা দেখে ভাবছে হয়তো টাকা থাকতে পারে । একটু আড়ালে গিয়ে হাত ঢুকিয়ে দেখে ও মা । দুই বান্ডিল ১০০ ডলারের নোট । আর কিছু মেকআপ পণ্য । তরিঘরি করে ব্যাগ থেকে ডলার বের করে মাটিতে ফেলে দিয়ে । খুবই বুদ্ধিমত্ত্বার সাথে চলে গেল । নিম্নে হলেও বিশ হাজার ডলার হবে এ কথা ভেবে ভেবে সেভেন ট্রেনে সোজা উডসাইড ৬১ স্ট্রীট । বাসায় এসে সে ভাবে, হায় অভাবে আমার স্বভাব নষ্ট হয়ে গেল । কার টাকা আজ আমার হাতে !

 

লেখক : সম্পাদক, ছোট কাগজ প্রবাল ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০