২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জাতিসংঘ বিশেষজ্ঞ দলের

ফিলিস্তিনের ওপর গণহত্যা চালোনোয় ইসরায়েলকে ফুটবলে নিষিদ্ধ দেখতে চান এরিক ক্যান্টনা। তাদের নিষিদ্ধ করার জন্য ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানান ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি। স্পেন সরকার আবার আরো একধাপ এগিয়ে এক রকম হুমকি দিয়ে রেখেছে।

 

 

ইসরায়েলকে ক্রীড়াক্ষেত্র থেকে নিষিদ্ধ করা না হলে ২০২৬ বিশ্বকাপে ফুটবল দল নাও পাঠাতে পারে স্পেন। এবার গণহত্যার জন্যই ইসরায়েলকে নিষিদ্ধর দাবি তুলেছে জাতিসংঘের এক বিশেষজ্ঞ দল। ফিফা ও উয়েফাকে অনুরোধ করেছে ইসরায়েলকে যেন নিষিদ্ধ করা হয়।

 

জাতিসংঘের স্বাধীন ৮ বিশেষজ্ঞ এক বিবৃতিতেতে লিখেছে, ‘ব্যাপক মানবাধিকার লঙ্ঘনকারী দেশের প্রতিনিধিত্বকারী জাতীয় দলকে নিষিদ্ধ করা উচিত।’ বিশেষজ্ঞরা জানিয়েছে, যেসব দেশ ইসরায়েলের সাথে আন্তর্জাতিক সংস্থা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে তাদের ‘গণহত্যার মুখে নিরপেক্ষ থাকা উচিত নয়’।

 

 

বিশেষজ্ঞ দলে আছেন ফিলিস্তিন ভূখণ্ডে অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানসেচকা আলবানিজ এবং ব্যবসা ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কর্মীরা। তবে তারা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে নিষিদ্ধ চাইলেও খেলোয়াড়দের চান না। তারা বলেছেন, ‘ব্যক্তিগত খেলোয়াড়দের উৎপত্তি ও জাতীয়তার কারণে কোনো বৈষম্য বা নিষেধাজ্ঞা থাকা উচিত হবে না।’ এর আগে লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক ইভেন্টে ক্যান্টোনা বলেছেন, ‘ইউক্রেনে হামলার ৪ দিন পরেই রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা ও উয়েফা।

 

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যারে গণহত্যা বলছে তার ৭১৬ দিনে এসেও ইসরায়েল ম্যাচে অংশ নিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই নিষেধাজ্ঞা দিতে হবে ফিফা ও উয়েফাকে। সঙ্গে ক্লাবগুলোর উচিত তাদের সঙ্গে না খেলা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০