১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু, ঘরে বসেই জেনে নিন আপনার কার্ডের অবস্থান

নির্বাচন কমিশন ২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পুনরায় চালু করেছে। চলতি বছর ধাপে ধাপে এই কর্মসূচি চলবে, যেখানে ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকদের আগে বিবেচনায় নেওয়া হচ্ছে।

 

কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ড প্রস্তুত কি না?

আপনার স্মার্ট এনআইডি প্রস্তুত হয়েছে কিনা তা জানতে পারবেন খুব সহজেই অনলাইনে। এজন্য ব্রাউজারে গিয়ে www.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Smart Card Status Check’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ এবং প্রদর্শিত ক্যাপচা কোড দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।

যদি “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” দেখায়, তবে বুঝতে হবে আপনার কার্ড এখনো তৈরি হয়নি।

আর যদি “Completed” দেখায় এবং একটি বক্স আইডি নম্বর আসে, তাহলে বুঝবেন আপনার স্মার্ট এনআইডি প্রস্তুত।

 

কোথা থেকে ও কিভাবে সংগ্রহ করবেন?

আপনার স্মার্ট এনআইডি প্রস্তুত থাকলে, দুইভাবে তা সংগ্রহ করতে পারবেন:

১। নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে

স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত কোনো নির্দিষ্ট কেন্দ্রে ইসি নির্ধারিত তারিখে স্মার্ট কার্ড বিতরণ করবে। সেখানে গিয়ে এনআইডি বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

২। উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি

ইচ্ছুক কেউ চাইলে নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়েও কার্ড সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে এনআইডি বা ডেলিভারি স্লিপ সঙ্গে নিতে হবে।

 

স্মার্ট কার্ডের গুরুত্ব

স্মার্ট এনআইডি এখন শুধুমাত্র পরিচয়ের দলিল নয়— ব্যাংকিং, পাসপোর্ট, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সেবায় এটি অপরিহার্য। তাই কার্ড প্রস্তুতের অবস্থা নিয়মিত জেনে সময়মতো সংগ্রহ করাই বুদ্ধিমানের কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০