বাংলা সংবাদ ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Fostering Innovation and Technology” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

“Fostering Innovation and Technology” শীর্ষক এক কর্মশালা অতীশ দীপঙ্কর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক . এহসানুল হক মিলন, সম্মাননীয় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু।

 

কীনোট স্পিকার ছিলেন ডিজিটাল উদ্যোক্তা উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি ইনোভেশন হাব এর গুরুত্ব বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে নিজের অভিজ্ঞতার গল্প বলেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের জন্য সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। বেকারত্ব দুরীকরণের জন্য আইসিটি প্রশিক্ষণের কোন বিকল্প নাই। তাই তরুণ জনগোষ্ঠীকে ইনোভেশন হাব এর মাধ্যমে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি, এগ্রিবিজনেস বিভাগ সহ অন্যান্য বিভাগকে ইনোভেশন হাব এর মাধ্যমে উদ্যোক্তা তৈরির সম্ভাবনা সৃষ্টির পরামর্শ দেন।

 

প্রধান অতিথি . এহসানুল হক মিলন বলেন, মেধার কোন ভিসা লাগে না, দেশ থেকে দেশান্তরে এর বিচরণ। এদেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তিনি আশা করেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এদেশের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) কার্যক্রম সাতটি বিভাগে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করবে। এসডিআই এর কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের সাথে ইন্ডাস্ট্রিয়াল লিংক স্থাপন করে দেশের ৩৫ লাখ বেকার জনগোষ্ঠীকে কার্যপ্রেরণায় উজ্জীবিত করবে। আইসিটি ডিভিশনের a2i প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট খন্দকার ইসতিয়াক মাহমুদ ৪র্থ শিল্প বিপ্লবে যুক্ত হওয়ার জন্য চ্যাটজিপিটির ব্যবহার সেলফ লার্নিং এর উপর গুরুত্বারোপ করেন।

 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোঃ জাহাঙ্গীর আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। রোবোটিক্স এন্ড অটোমেশন বিভাগের চেয়ারম্যান জনাব মাজিদ ইশতিয়াক আহমেদ এর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০