নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ২ মামলা, আসামি ১৭

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ডাকাত প্রতিরোধ অভিযানে ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে পৃথক দু’টি মামলা করা হয়েছে।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চকরিয়া থানায় দু’টি মামলা করা হয় বলে বৃহস্পতিবার থানা সূত্রে জানা গেছে। জানা গেছে, এ মামলায় বুধবারে আটক হওয়া ছয়জনকে আসামি করা হয়েছে। এ সময় দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

মামলা দুটির মধ্যে সেনা কর্মকর্তা হত্যায় বাদি হয়েছেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: হারুনর রশীদ এবং অস্ত্র উদ্ধারের মামলায় বাদি হয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আলমগীর। দুই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে আটক হওয়া ছয়জনকে ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাদেরকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০