নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এতে দেশের মানুষের উপকার হবে। আর ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে পরিবারের গৃহিণীর নামে। এ দেশের অর্ধেক জনসংখ্যা নারী। আর নারী ক্ষমতায়নের লক্ষ্যেও কাজ করবে বিএনপি। তিনি আরও বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। সেই বিষয়ে বিএনপি নেতাকর্মীদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানাই। এ দেশে জনগণের সরকার ক্ষমতায় না এলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না। সাধারণ মানুষ বর্তমানে বিএনপির দিকে তাকিয়ে আছে। একমাত্র বিএনপিই সাধারণ মানুষের আশারস্থল। শেখ হাসিনা সরকার শুধু নিজেদের জন্য বিদেশে শত শত বাড়ি করেছেন। নিজে অর্থের মালিক হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ দেশে জনগণের সরকার ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহিতা থাকবে। যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন তারা জনগণের অধিকার আদায়ের জন্য গিয়েছেন। তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে। কিশোরগঞ্জ নিয়ে তারেক রহমান বলেন, কিশোরগঞ্জের হাওরের যে বোরো ধান উৎপাদন হয় তা বাংলাদেশের ধান উৎপাদনের ১৬ শতাংশ। সরকার যদি সঠিক ব্যবস্থাপনায় কৃষকদের সহযোগিতা করে তাহলে ২৫ শতাংশ উৎপাদন সম্ভব। আমরা ক্ষমতায় এলে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এ ধান উৎপাদন আরও বাড়ানোর চেষ্টা করব। হাওরে অনেক মাছ উৎপাদন হয় কিন্তু রপ্তানি করা হয় না।

 

তিনি বলেন, বাংলাদেশের পোশাক যদি বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাহলে মাছ রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। আরেকটি খাদ্য কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎপাদন হয় সেটা হলো পনির। এই পনির দেশের আর অন্য কোথাও উৎপাদন হয় না। এই পনিরও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন, রেজাউল করিম খান চুন্নু, রুহুল হুসাইন, জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ। জুলাই বিপ্লবে শহীদ কিশোরগঞ্জের ১৭ জন পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ১৬ জনকেও সহায়তা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১০

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১১

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১২

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৩

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৪

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৫

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৬

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৭

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৮

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৯

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

২০