বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি নার্ভাস ছিলাম, শাকিব আমাকে অনেক ইজি করে ফেলেন: নাবিলা

‘তুফান’ সিনেমার মাধ্যমে সাড়া ফেলেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় তার সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শক। বড় পর্দার পর এখন ওটিটিতে রিলিজ হয়েছে সিনেমাটি। তবে ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকাকে চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয়েছে। কারণ দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা।

 

অন্যদিকে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর মতো তারকাদের সঙ্গে অভিনয়। যদিও ‘আয়নাবাজি’তে চঞ্চলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল নাবিলার। কিন্তু শাকিবের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার।

 

নাবিলা কি নার্ভাস ছিলেন? জবাবে এই তিনি বলেন, ‘তুফানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তাই আমি বেশি নার্ভাস ছিলাম। এর আগে চঞ্চল ভাইয়ের (চঞ্চল চৌধুরী) সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে, তাই তার সঙ্গে নার্ভাসনেসটা কম ছিল। তবে শাকিব খানের সঙ্গে প্রথম দিন কাজ করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। মিমির (মিমি চক্রবর্তী) সঙ্গে প্রথম শটের দিন আমি দূর থেকে তাকে দেখছিলাম। প্রথম দেখাতেই মিমি আমাকে হাত নেড়ে সম্মোধন করে। সেটা আমার কাছে ওয়েলকামিং ছিল এবং নার্ভাসনেস কমিয়ে দিয়েছিল।

 

নাবিলা আরও বলেন, শাকিব খানের সঙ্গে প্রথম শটের আগে ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কারণ সে সুপারস্টার, মেগাস্টার। সিনেমায় আমাদের দুজনের লাস্ট সিনটাই ছিল শুটিং সেটে আমাদের প্রথম সিন। আমি খুব নার্ভাস ছিলাম। তবে ধীরে ধীরে শাকিব খান আমাকে অনেক বেশি ইজি করে ফেলেন। তিনি লাভলি কো স্টার এবং তিনি তার কাজটা সুন্দর করে করে ফেলন।

 

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশ ও কলকাতার গুণী শিল্পীদের নিয়ে সিনেমাটি নির্মিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০