নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে খোবাইব নামে এক যুবককে ও মিরাজ নামে শিক্ষার্থীকে হত্যার অভিযোগে আনা হয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা দায়ের করা হয়।

 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে রাজধানীর যাত্রাবাড়িতে খোবাইব নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই জোবায়ের আহমেদ শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে যাত্রাবাড়ি থানা পুলিশকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, আবু হোসেন বাবলা, এনায়েত উল্লাহ, শাজাহান খান, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার।

 

গত ৫ আগস্ট সকাল ১০ টার দিকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে গুলিতে খোবাইব মারা যায়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে রূপনগরের প্রশিকা মোড়ে গুলিতে ইসলামিয়া হাইস্কুলের শিক্ষার্থী মিরাজ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার খালাতো ভাই জসীম উদ্দিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে ৫ কর্মদিবসের মধ্যে রুপনগর থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

 

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন-আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মাহবুবুল আলম হানিফ, তার স্ত্রী ফৌজিয়া আলম, নাঈমুল ইসলাম খান, আরিফুর রহমান, মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াছ উদ্দিন মোল্লা, শাহিদা তারেক দিপ্তি, কামাল আহমেদ মজুমদার, শাহিন চাকলাদার, মশিউর রহমান, হারুন অর রশীদ, রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজী মেজবাউল হক সাচ্চু, এসএম মান্নান কচি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০