১৮ ডিসেম্বর ২০২৩, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেনে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ও জমজমাট পিঠা উৎসব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেনে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ও জমজমাট পিঠা উৎসব। কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির আয়োজনে এই উৎসবে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সমিতির ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।

রবিবার (১৭ ডিসেম্বর) ওয়ারেন সিটির দারুল ইহসান মসজিদ হল রুমে আয়োজিত মহান বিজয় দিবস ও পিঠা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী সোহেল। এ সময় সকলকে তিনি বিজয় দিবসের অফুরন্ত শুভেচ্ছা জানান এবং উৎসবে উপস্থিত হওয়ার জন্য অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমিতির সভাপতি আবদুল হাই চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মাষ্টার মোবারক আলী, বেলাল চৌধুরী, আপতার মিয়া, আবদুল জালাল, জুবায়ের উল ইসলাম চৌধুরী খোকন।

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, মিশিগানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি’। তাদের বিভিন্ন কার্যক্রম সুধী সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সংগঠনকে এগিয়ে নিতে অতিতের মতো আগামীতেও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় সমিতির ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা মাষ্টার মোবারক আলী। নতুন কমিটিতে আবদুল হাই চৌধুরীকে সভাপতি, মুহিবুর রহমান চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক ও ওবায়দুল ইসলাম পামেলকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের নাম ঘোষণা করা হয়। পরে কমিটির সদস্যরা অতিথিবৃন্দকে সাথে নিয়ে পিঠা উৎসব ঘুরে দেখেন এবং মধ্যাহ্নভোজে মিলিত হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কয়েস আহমদ চৌধুরী, মো নাজমুল হোসেন, সাঈদুর রহমান সাঈদ, মীর্জা বেগ, ইব্রাহিম আলী, রাসেল আলী, খালেদ আলী, শিরীন আক্তার, নাহিদা চৌধুরী, মনোয়ারা চৌধুরী ও আনোয়ারা চৌধুরীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

উৎসবের শেষ পর্বে শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে আগত কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ রেনেসা শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশনা উপভোগ করেন।

পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয় দিবস উদযাপন ও পিঠা উৎসবকে সফল করায় আগত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির সভাপতি আবদুল হাই চৌধুরী। তিনি আগামীতেও এ ধরণের আয়োজনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১০

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১১

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১২

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৩

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৪

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৫

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৬

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৭

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৯

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

২০