ওয়ারেন সিটি কাউন্সিলে নির্বাচন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত কবির আহমেদ। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য ওয়ারেন সিটি কাউন্সিলে নির্বাচনে কাউন্সিলর পদের জন্য লড়বেন এই তরুণ। বাঙালী কমিউনিটির জন্য ভালো কিছু করার অঙ্গিকার নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন এই প্রার্থী।
বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার এলাকার পাঠান গ্রামের সন্তান কবির ২৪ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন বাবা-মায়ের সাথে। তারা এখন স্বপরিবারে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে বসবাস করছেন। কবির বাবা-মায়ের এক মাত্র পুত্র। এছাড়া, তার রয়েছে নিপা,দীপা ও রিহা নামে আদরের তিন বোন।
বাংলাদেশি বংশোদ্ভূত কবির আহমেদের শিশুকাল কেটেছে সিলেটের বিয়ানীবাজারে। বাবা সাদ আহমেদ এবং মা শিল্পি বেগমের সাথে ১৯৯৯ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান। আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক হাই স্কুলে মাধ্যমিক শিক্ষা জীবন শুরু করেন তিনি। এর পর তিনি ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। সবশেষ শিক্ষা জীবনে তিনি মেকানিক্যাল কানেক্টয়ে ফারইস্ট স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন Field Engineer (ফিল্ড ইন্জিনিয়ার) হিসেবে মিশিগানে কর্মরত আছেন। কবিরের ছোট থেকে বেড়ে উঠা আমেরিকার ওয়ারেন সিটিতে। তাই কমিউনিটির প্রতি অনেক ভালোবাসা তার। কবির কমিউনিটিকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন ১৬ বছর বয়সে। তাই উদীয়মান টগবগে এই যুবক মানবসেবার ব্রত নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন।
এই স্বপ্নকে লালন করে বাস্তবে রূপ দিতে চান কবির। এজন্য নির্বাচনের মাধ্যমে কমিউনিকে নেতৃত্ব দিয়ে কমিউনিটির পাশে থাকতে চান তিনি। মিশিগান অঙ্গরাজ্যের অতি গুরুত্বপূর্ণ ওয়ারেন সিটি কাউন্সিলে (সিটি কর্পোরেশন) কাউন্সিলম্যান পদে কবির লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশের প্রবাসীদের প্রার্থী হিসেবে নিজের দেশকে অন্যভাবে উপস্থাপন করতে চান। নির্বাচনের ইশতেহারে কবির কমিউনিটির সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করার পাশাপাশি বাসা বাড়ির কর (ট্যাক্স) হ্রাস করার কাজে জোর দিবেন।
এছাড়াও নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের জন্য ব্যবসার প্রক্রিয়াকে আরো সহজতর করতে কাজ করবেন কবির। সবশেষ নিজ ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ডে সাজাতে চানটগবগে এই যুবক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি স্ট্যাটাসে কবির বলেন, সম্মানিত কমিউনিটি ও প্রাণপ্রিয় ওয়ারেনবাসী, ইলেকশন সন্নিকটে। আপনাদের সবার প্রতি আমার বিনত অনুরোধ এই যে, আপনারা প্রত্যেকে স্ব অবস্থান থেকে কমিউনিটির কল্যাণার্থে আমাকে সহযোগীতা করুন। আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা নিজ দায়িত্বে ইতিমধ্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং যারা করবেন। আপনাদের মধ্যে যারা দেশে যাওয়ার পূর্বলগ্নে আমাকে নির্বাচিত করার জন্য সিটি হলে গিয়ে ভোট দিয়ে গেছেন, আমি আপনাদের এই প্রচেষ্টাকে সম্মান জানাই।আপনাদের এই ঋণ পরিশোধ করার মত নয়। আপনাদের সবার প্রতি আমার দোয়া, শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
বিগত বৈশ্বিক করোনা মহামারির ক্রান্তিকালে মিশিগানের ডেট্রয়েট, ওয়ারেন ও হ্যামট্রামিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও আমেরিকানসহ সকলের পাশে নানাভাবে দাঁড়িয়েছেন কবির আহমেদ। শুধু বাংলাদেশি কমিউনিটির জন্য নয় কবির সকল কমিউনিটির মানুষের জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
কবির বলেন, কোন ব্যক্তি যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে বসাবাস করেতে যান তখন ভাষাগত সমস্যায় পড়েন। বিভিন্ন কাজে জটিলতা দেখা দেয়। ভাষা বুঝাতে বাংলাদেশি কমিউনিটির খুব কষ্ট হয়। এতে করে অনেকের ভুল হয়। আর সে জন্য সিটি কর্তৃপক্ষ ভায়োলেশন দেয়। যার জন্য কমিউনিটির মানুষদের অনেক দূর্ভোগ পোহাতে হয়। সেই সকল সমস্যা থেকে কমিউনিটির মানুষকে বের করে আনার চেস্টা করবো। প্রয়োজনে সিটি কিংবা মেয়রের সাথে কথা বলে কমিউনিটির সদস্যদের দূর্ভোগ নিরসনে কাজ করবো। এক কথায় কমিউনিটির বিভিন্ন অসুবিধা নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করবো।
নির্বাচনে বিজয়ের সম্ভাবনা নিয়ে কবির আহমেদ বলেন, মানুষের ভালোবাসা আছে। বাকিটা আল্লাহ তা’আলার ইচ্ছা। তবে নির্বাচিত না হলেও কমিউনিটির মানুষের সুখে-দুখে পাশে থাকার অঙ্গিকার এই কাউন্সিলর প্রার্থীর।
মন্তব্য করুন