৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা সংস্কৃতিতে মুখরিত ডেট্রয়েট

ডেট্রয়েটে বাংলা টাউনের জেইন পার্কে ২১ তম নর্থ আমেরিকান বাংলাদেশী ফেস্টিভ্যালে কণ্ঠশিল্পী বেবী নাজনীন সংগীত পরিবেশন করেন।

মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের বাংলা টাউনের জেইন পার্কে ২১ তম নর্থ আমেরিকান বাংলাদেশী ফেস্টিভ্যাল সম্পন্ন হলো। গত ২৬, ২৭ এবং ২৮ আগস্ট তিনদিনব্যাপী আয়োজিত এ ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের পণ্যের স্টল বসেছে। ফেস্টিভ্যালে বসেছে বাঙালির চিরচেনা মুখরোচক সব খাবার। এর মধ্যে সরিষার তেল দিয়ে মুড়ি চানাচুর, চটপটি, ফুচকা, সিঙ্গারা, আমের আচার ইত্যাদি নানা পদের খাবারের সমারোহ মেলায় আগত দর্শনার্থীদের মুগ্ধ করে। মেলাকে ঘিরে এখানকার প্রবাসীদের মাঝে দারুণ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাঙালির পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গনে প্রতিদিন গানে গানে দর্শক মাতান বাংলার সঙ্গীতজগতের ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নীলিমা শশী এবং শাহ মাহবুব। শিল্পীদের গানে সকল শ্রেণীর দর্শকেরা আনন্দে মেতে ওঠেন। বাংলা টাউনের জেইন পার্কে হাজার হাজার প্রবাসী বাঙালির ঢল নেমেছিল। যা দেখে বেবী নাজনীন মনের উচ্ছ্বাসে বলেন, এতো বাঙালি একসাথে দেখে আমার কাছে মনে হচ্ছে আমেরিকার মাটিতে নয়, আমি বাংলাদেশের কোথাও আছি। এ যেন একখন্ড বাংলাদেশ।” তিনি ‘বাংলাদেশ’ শিরোনামে একটি দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে মঞ্চে গান গাওয়া শুরু করেন।মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ মিলন-মেলায় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য এমনটাই জানান আয়োজক কর্তৃপক্ষ।

মিশিগানে হাজারো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি অঞ্চলকে করে মুখরিত সৌহার্দ্যপূর্ণ মিলন-মেলায়

২১তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের অন্যতম আয়োজক আকিকুল হক শামীম বলেন, “বাঙালি কৃষ্টি-কালচার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ২০০২ সাল থেকে আয়োজিত হয়ে আসছে এই মেলা। ভবিষ্যতেও এটা চলমান থাকবে।”

প্রতিদিন বিকেল থেকে হাজারো মানুষের উপস্থিতি তিনদিন বাংলা টাউন অঞ্চলকে মুখরিত করে রাখে। এবারের ফেস্টিভ্যালে উল্লেখযোগ্য সংখ্যক স্টল বসেছিল। রকমারি খাবারের স্টলের পাশাপাশি দেশিয় মসলা, বুটিক শিল্প, হস্তশিল্প ও মৃৎ শিল্পের স্টল ছিল চোখে পড়ার মতো। এসব স্টল ঘিরে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। মেলায় আসা দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটাও করেন। খাবারের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। মেলায় চটপটি, ফুসকা, সরিষার তেল দিয়ে মুড়ি চানাচুর, সিঙ্গারা, আমের আচার, বিরিয়ানীসহ বিভিন্ন রকমের ফাস্ট ফুড খাবারগুলো মানুষদের আকর্ষণ করে। মেলার অন্যতম আকর্ষণ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। রেফেলড্রতে বিজয়ীদেরকে দেয়া হয় একটি গাড়ি, ডেট্রয়েট-ঢাকা-ডেট্রয়েট রিটার্ন টিকেট, মোটর সাইকেল, টেলিভিশনসহ আকর্ষণীয় অনেক পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১০

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১১

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১২

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৩

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৫

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৬

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৭

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

১৮

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

১৯

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

২০