নারী বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। নিগার সুলতানাদের নেতৃত্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তারা তুলে নিল দাপুটে জয়, যা এই আসরে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সাফল্য। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
এরপর সহজেই রান তাড়া করে নেয় তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস, যা জয়ের ভিত গড়ে দেয়। সোবহানা মুস্তারী শেষদিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন।
মন্তব্য করুন