বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৬ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৬ গোল খেয়ে টুর্নামেন্ট শেষ, চরম লজ্জায় বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই প্লে-অফ সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রতিটি ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। আগেই সিরিজ জিতে নেয়া পাকিস্তানের জন্য শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার, কিন্তু সেখানেও স্বাগতিকরা রক্ষা পায়নি বড় ব্যবধানের পরাজয় থেকে। আজ ঢাকায় তৃতীয় ম্যাচে পাকিস্তান ১০–৩ গোলের ব্যবধানে জিতে সিরিজটা শেষ করেছে একচেটিয়া দাপট দেখিয়ে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের জালে গেছে মোট ২৬ গোল, ফিরতি পথে বাংলাদেশ করতে পেরেছে মাত্র পাঁচটি।

 

প্রতিটি পরিসংখ্যানে পাকিস্তান যে অনেক এগিয়ে—সেটা জানা। কিন্তু পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখাতে পারেনি, সেটাই হতাশার জায়গা। আক্রমণে ধারহীনতা, রক্ষণে গলদ আর সুযোগ নষ্ট করার মহড়া—সব মিলিয়ে রেজাউল করিম বাবুর দল তেমন কোনো লড়াইই গড়ে তুলতে পারেনি। তরুণদের দিয়ে দল সাজালেও মাঠের বাস্তবতায় সেই ঝুঁকির ফল ভালো আসেনি।

 

 

পুরো ম্যাচে কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করাও বড় ব্যবধানে হারের অন্যতম কারণ। রাকিবুল, আব্দুল্লাহ, সবুজ ও ওবায়দুল জয়রা কয়েকটি ‘কানেক্ট’ মিস করেন, আর ১৫তম মিনিটে খালি পোস্ট পেয়েও গোল করতে পারেননি সোহানুর রহমান সবুজ। এগুলোই পাকিস্তানের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করে দেয়। আজকের ম্যাচে পাকিস্তান ১৫টি পেনাল্টি কর্নার থেকে ৯টিতে গোল পেয়েছে—যা ব্যবধান আরও স্পষ্ট করে। একাই ৬ গোল করেছেন সুফিয়ান; আব্দুর রহমানের দুটি ও নাদিম আহমেদের একটি গোল আসে পেনাল্টি কর্নার থেকে। ফিল্ড গোলটি করেন রানা ওয়ালিদ।

 

বিপরীতে বাংলাদেশের তিন গোলের দুটি ফিল্ড গোল এবং একটি পেনাল্টি কর্নার থেকে। সিরিজজুড়ে ৮টি পেনাল্টি কর্নার পেয়েও আশরাফুল ইসলাম কেবল একটি গোল করতে পেরেছেন।এই দলে অনূর্ধ্ব–২১ দলের সাতজন খেলোয়াড় রয়েছেন, যারা দু’দিন পরই ভারত সফরে গিয়ে খেলবেন অনূর্ধ্ব–২১ বিশ্বকাপ—যা বাংলাদেশের হকির ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ অংশগ্রহণ। প্রস্তুতি ম্যাচ হিসেবে সিরিজটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মাঠের পারফরম্যান্স যে বড় ছবিতে সতর্কবার্তা—তা স্পষ্ট হয়ে উঠেছে তিন ম্যাচের ব্যবধানে বিশাল গোল হজমেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০