বাংলা সংবাদ ডেস্ক, ঢাকা ব্যুরো
১২ নভেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ মাস বাকি থাকতেই পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

চাকরির মেয়াদ ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

 

মইনুল খান ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব রয়েছেন। এ বিষয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

 

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) দিয়েছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ছুটি ২০ দিনের। মঙ্গলবার বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, অফিসের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান।

 

সেখানে তার চাকরিজীবনে প্রায় ৩২ বছর সরকারের বিভিন্ন পদ ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথা উল্লেখ করে তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন‍্য সব সময় ‘ভ‍্যালু’ সংযোজন করার চেষ্টা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

২

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৩

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৪

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৫

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৬

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৭

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৮

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৯

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১১

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১২

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৩

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৪

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৫

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৭

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৮

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৯

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

২০