৫ মে ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরব সফর নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মেসি সৌদি আরবের পর্যটন দূত। অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। মেসি কি জানতেন না, এ কাজ করলে তাকে শাস্তি পেতে হবে? এরপরও কেন গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তাছাড়া ক্লাবের অনুমতি ছাড়া লিওনেল মেসির সৌদি আরব সফর নিয়ে ফুটবল-বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

অনুমতি ছাড়া দলের অনুশীলন বাদ দিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে।

এছাড়া প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছেন তার বিরুদ্ধে। কেউ কেউ তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

এমন অবস্থায় সবাই তাকিয়েছিল মেসির দিকে, তিনি কী বলেন, তা শোনার জন্য। অবশেষে মেসি পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি। সেই বার্তায় আরেকবার ধরা পড়ল তার চিরায়ত সেই বিনয়ী রূপ। সবকিছুর জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি বলেছেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিও তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল, এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছি।’

লিওনেল মেসিকে নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০