বাংলা সংবাদ ডেস্ক
২ জুলাই ২০২৪, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে নতুন সাতটি তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাব আল-খালি মরুভূমিতে (ইম্পটি কোয়ার্টারে) সাতটি নতুন তেল ও গ্যাসের মজুত আবিষ্কারের কথা ঘোষণা করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

মঙ্গলবার (২ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, একটি তেলের মজুত, দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে।

আবিষ্কৃত সাতটি তেল ও গ্যাসের মজুতের মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র ও একটি তেলের মজুত পাওয়া গেছে। অন্যদিকে রাব আল-খালি মরুভূমিতে পাওয়া গেছে দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি গ্যাসের মজুত।

ভেনেজুয়েলার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত মজুত রয়েছে সৌদি আরবে। ২০২৮ সালের মধ্যে অপরিশোধিত উৎপাদন ক্ষমতা ১২.৩ মিলিয়ন বিপিডিতে উন্নীত করার পরিকল্পনা করছে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল-উৎপাদনকারী দেশগুলোর মতো, সৌদি আরব ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির ফলে লাভবান হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১০

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১১

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১২

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৪

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৫

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৬

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৭

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৯

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

২০