২৬ এপ্রিল ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুদানে থাকা বাংলাদেশিদের ফেরত আনার প্রক্রিয়া শুরু

সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় প্রথম ধাপে আগামী এক সপ্তাহের মধ্যে ৫০০ নাগরিকদের আনা হবে বলে জানা গেছে।

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অণুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুদানে অবস্থানরত দূতাবাসের কর্মকর্তারা খারতুম ছেড়ে নিরাপদে রয়েছেন। প্রথমে তাদের পাশের দেশের সীমান্ত আনা হবে। সেখান থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এই সংখ্যা ৫০০ এর কমবেশি হতে পারে। নিরাপত্তার কারণে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের সীমানার নাম উল্লেখ করেননি।

সুদান নিয়ে আরও পড়ুনঃ

সুদান: ঈদুল ফিরত উপলক্ষে যুদ্ধবিরতির পরও সংঘর্ষ চলছে

খার্তুম থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে

মো. তারিকুল ইসলাম আরোও জানান, সুদানে বাংলাদেশ দূতাবাস এ প্রক্রিয়া শুরু করেছে। পরে বাকিদেরও ফিরিয়ে আনা হবে ধীরে ধীরে। সুদানে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সুদানে চলমান যুদ্ধে বিবাদমান দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষের মধ্যে দেশটির রাজধানী খার্তুমের অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ১৫ এপ্রিল গুলি আঘাত হেনেছে। গোলাগুলিতে দূতাবাসটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

অভিবাসন নিয়ে আরও পড়ুনঃ

ইউরোপে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিসহ আরও ১২০ জন উদ্ধার

অভিবাসন: ভূমধ্যসাগরে নৌকাডুবে নিহত ৫৭

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

১

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

২

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৩

জিয়াউর রহমানের পর শিকাগোতে খালেদা জিয়ার নামেও সড়ক

৪

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৫

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৬

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৭

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৮

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৯

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১০

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১১

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১২

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৩

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৪

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৫

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৬

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৭

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৮

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৯

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

২০