২২ এপ্রিল ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুদান: ঈদুল ফিরত উপলক্ষে যুদ্ধবিরতির পরও সংঘর্ষ চলছে

সুদানের যুদ্ধরত বাহিনী দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহবানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এএফপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উভয়ই মুসলিম প্রধান দেশ সুদানে ঈদুল ফিরত উপলক্ষে ‘কমপক্ষে’ তিন দিনের যুদ্ধবিরতি পালনের জন্য পৃথকভাবে আহ্বান জানান। এদিকে রাজধানী খার্তুমে টানা ছয়দিন ধরে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা যাচ্ছে।

সুদান চিকিৎসক কেন্দ্রীয় কমিটির দেওয়া এক বিৃতিতে বলা হয়, ‘ঈদুল ফিতরের রাতে খার্তুমের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করা হয় এবং সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ চলছে।’

সুদান নিয়ে আরও পড়ুনঃ

সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে নিহত ২৫

সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৮৫

‘আমরা সকল নাগরিককে সতর্কতা অবলম্বনে, ঘরে থাকার এবং দরজা-জানালা বন্ধ করে শুয়ে থাকার আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা যুদ্ধরত সকল পক্ষকে দায়িত্বশীল হওয়ার এবং নিরীহ মানুষের জীবন রক্ষার জন্য অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি।

ব্লিঙ্কেনের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুরহান ও ডাগলো উভয়ের সাথে আলাদাভাবে কথা বলে ‘নির্বিচার সংঘর্ষের নিন্দা জানিয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, তিনি উভয় সামরিক নেতাকে দেশব্যাপী যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এটিকে টিকিয়ে রাখার আহ্বান জানান। সুদানে ঈদের ছুটি ২৩ এপ্রিল রোববার শেষ হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০