বাংলা সংবাদ ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ২৯শে মার্চ দুপুরে ফ্লোরিডার বেলে গ্লেইঠ শহরের এক মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ১৯৯৬ সাল থেকে নিয়মিত এই পুনর্মিলনী আয়োজন করে আসছে। সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং বর্ণিল আয়োজনের এই পুনর্মিলনীর সূচনা ঘটে সকল ধর্মীয় বিশ্বের অমেয় বাণী পাঠের মধ্য দিয়ে।

 

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ঈদ পুনর্মিলনীতে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তারা হলেন লাভলু, বাবু, রুশো, শিশুশিল্পী প্রদীপ, দুলাল প্রমুখ।

 

 

শিল্পীদের মনমাতানো সংগীতে ঈদের আনন্দে মাতোয়ারা হয় সবাই।

এই আনন্দকে আর একটু প্রাণবন্ত করে তোলে ছোটবেলার ঈদের স্মৃতিচারণ বিষয়ে গাল-গল্পে। এই পর্বে অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর মোঃ হারুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ, নির্বাহী পরিচালক অসীম রয়, নির্বাহী পরিচালক বুলবুল এবং আরও অনেকে। অনুষ্ঠানের সামগ্রিক সাজসজ্জায় ছিলেন নির্বাহী পরিচালক টিটু এবং নির্বাহী পরিচালক তানভীর। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর ও বাবু। এই আয়োজনে বিশেষ অবদান রেখেছেন জনপ্রিয় ব্যক্তিত্ব অ্যাসোসিয়েশনের সিনিয়র এডভাইজার আবদুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ।

 

 

আলোচনা পর্বে যারা অংশগ্রহণ করেন-

৩১তম এশিয়ান খাদ্য মেলাও সাংস্কৃতিক শো ২০২৬-এর নবনির্বাচিত কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান নাঈম খান দাউদ, সেক্রেটারি এম কে আলম, ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক পবন, একতারা ফ্লোরিডার সিইও ইমরান জনি, সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামি বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ডক্টর সালাউদ্দিন, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, ফ্লোরিডার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদসহ প্রমুখ।

 

 

 

 

ব্যক্তিগত ঈদ স্মৃতিচারণের পাশাপাশি আলোচকরা বলেন, বাংলাদেশের মতো এখানে হয়তো ঈদের আনন্দ করা হয় না। তবে এখানেও ঈদের নামাজ আদায়ের পর সবাই একে অপরের বাড়িতে যায়, শুভেচ্ছা বিনিময় করে, সবাই খুব মিস করে শৈশবের সেই ঈদের আনন্দ। তারা বলেন, সে দিনের আনন্দ আর কখনই ফিরে পাওয়া যাবে না। এদিকে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইমরান। তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।

 

 

মধ্যাহ্নভোজের পর মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের ডাকা হয় এবং সম্মান জানানো হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব, মায়ামি বৈশাখী মেলা, কারিগর, ঢাকা ক্লাব। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব নাঈম খান দাদন ও একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন। এরপর মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয় আগামী ৩১তম এশিয়ান খাদ্য মেলা ও সাংস্কৃতিক শোর কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ, সেক্রেটারি এম কে আলমকে।

 

 

 

 

সমাপনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এবিএম মোস্তফা। গতানুগতিকতার বাইরে বেরিয়ে দেশে এবং আমেরিকার মূলধারায় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন। তিনি এসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংগঠনের বোর্ড কর্মকর্তা, উপদেষ্টাবৃন্দ, সব সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

 

এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল প্রিয় ব্যক্তিত্ব ফ্লোরিডার জননন্দিত দম্পতি মাহফুজ ও নাজমুন মাহফুজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। এই আয়োজনে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তারা হলেন যথাক্রমে এসোসিয়েশনের নির্বাহী পরিচালক হাবিব, উত্তম, হাকিম, রাশেদ, মোরশেদ, জিতু, সোহেল, কামাল, ফয়সাল, টিটু, নাসের, লেবু, মোস্তাফিজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০