admin
৪ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেট–৬ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র অবশেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক যাচাইয়ে আয়কর রিটার্নের মূল কপি সংযুক্ত না থাকায় তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সব জটিলতার অবসান ঘটে।রোববার বিকেলে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

 

 

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে ফয়সল আহমদ চৌধুরী বলেন, আয়কর রিটার্নের মূল কপি জমা না থাকায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র স্থগিত রেখেছিল। তবে বিষয়টিকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে এমন অপপ্রচার চালানো হয়। আল্লাহর অশেষ রহমতে সেই ষড়যন্ত্র সফল হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ–সভাপতি আশফাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার ফলে সিলেট–৬ আসনে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থী হিসেবে ফয়সল আহমদ চৌধুরীর অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০