বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৯ নভেম্বর ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের মুখে মুশফিকের প্রশংসা: ‘তিনি আমার অধিনায়ক’

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শততম টেস্ট খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় মুশফিকুর রহিমকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সতীর্থ সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই দারুণ অর্জনের দেখা পেলেন মুশফিক। 

 

 

মুশফিকের সঙ্গে টেস্ট ম্যাচের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সাকিব ক্যাপশনে লেখেন, ‘লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি।’তিনি আরও লেখেন, ‘সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা।’ সাকিব মুশফিককে ‘মুশফিক ভাই’ সম্বোধন করে বলেন, ‘বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন ও সামনে যত দিন খেলব আপনিই হবেন আমার অধিনায়ক।’

 

ঐতিহাসিক এই অর্জনের জন্য শুভকামনা জানিয়ে সাকিব আরও বলেন, ‘যেকোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদ্‌যাপন করতে পারতাম!’

 

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন এবং রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১০

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১২

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৩

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৪

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৫

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৬

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৭

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৮

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৯

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

২০