বাংলা সংবাদ ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সঙ্গে মাওলানা শেখ নূরে আলম হামিদীর মতবিনিময় 

বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দলের মনোনীত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী।
বুধবার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে অবস্থিত হামিদী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। নির্বাচনী মাঠে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দলের অবস্থান ও কর্মসূচি তুলে ধরার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় খেলাফত মজলিসের আদর্শ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলীয় নির্দেশনা বাস্তবায়নে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে মাঠে থাকার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০