বাংলা সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা বাংলাদেশের সমস্যা: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

বাংলাদেশের জন্য রোহিঙ্গা এখন বড় সমস্যা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে হতে হবে।শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪’ সম্মেলনের একটি পর্বে দেওয়া বক্তব্যে এ কথাগুলো বলেন এম সাখাওয়াত হোসেন।

 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘১৩ লাখ রোহিঙ্গা বর্ত মানেবড় সমস্যা। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য নতুন নয়। ১৯৭৮ ও ১৯৯২ সালেও রোহিঙ্গারা এসেছে। তখন সেই সমস্যার সমাধানও হয়েছে। গত সাত বছর ধরে আর কোনো সমাধানই দেখা যাচ্ছে না। বাংলাদেশ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে।

 

আমাদের জন্য এটা রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। এত ছোট জায়গায় এতসংখ্যক শরণার্থী কোথাও নেই। এটা ভূরাজনীতির বিষয় হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের বাকি দেশগুলোর জন্য। এই সংকট সমাধানে অনেক ফর্মুলা আছে। সেসব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা দরকার। সমস্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বোঝা দরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে হতে হবে। এটা বাংলাদেশ নিজে সমাধান করতে পারবে না।’

 

উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ঘিরে বছরের পর বছর ধরে ভূরাজনীতির পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বঙ্গোপসাগরে অংশীদারত্বে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (কিছু অংশ)। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা), বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক), দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান)—এগুলোর অনেকটিই অকার্যকর। ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সার্ক অকার্যকর। ফলে এই অঞ্চলে যতটা পারস্পরিক সহায়তা দরকার, তা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

১

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

২

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৩

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৪

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৫

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৬

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৭

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৮

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১০

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৩

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৪

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৫

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৬

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৭

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৮

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৯

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

২০