৮ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ডবুকে আরেকটি মাইলফলক যোগ করলেন রোনালদো

মাঠের সাফল্যের মতোই অর্থনৈতিক দুনিয়াতেও রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নাম উঠেছে তাঁর ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে, যেখানে স্থান পান বৈশ্বিক শীর্ষ ধনীরা।

 

 

ব্লুমবার্গের হিসাবে রোনালদোর সম্পদের পরিমাণ এখন প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকার সমান। এই পরিমাণে ধরা হয়েছে তার ফুটবল ক্যারিয়ারের আয়, বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ এবং দীর্ঘদিনের ব্র্যান্ড চুক্তিগুলো।

 

 

রোনালদোর কিংবদন্তি ক্যারিয়ারের সিংহভাগ সময় কেটেছে ইউরোপে, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলে দুই দশক ধরে মাঠে শাসন করেছেন তিনি। তবে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর তার আয় একেবারে নতুন উচ্চতায় পৌঁছায়।

 

 

২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাঠে খেলার চুক্তি থেকে রোনালদোর আয় ছিল প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। কিন্তু আল নাসরে যোগ দেওয়ার পর তিনি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন। ক্লাবটির সঙ্গে তার বার্ষিক আয় প্রায় ২০০ মিলিয়ন ডলার, যা সম্পূর্ণ করমুক্ত।

 

 

২০২৫ সালের জুনে রোনালদো নতুন দুই বছরের চুক্তি করেছেন, যার মূল্য ৪০০ মিলিয়ন ডলার। এই চুক্তি অনুযায়ী তিনি সৌদি আরবেই থাকবেন তার ৪২তম জন্মদিনের পর পর্যন্ত। নাইকি, আর্মানি ও ক্যাস্ট্রোলের মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে রোনালদোর দীর্ঘমেয়াদি চুক্তি তার সম্পদে আরও ১৭৫ মিলিয়ন ডলার যোগ করেছে।

 

 

খেলার দিক থেকেও তিনি অগণিত রেকর্ডের মালিক, উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক গোল ও অ্যাসিস্ট, এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা ও ম্যাচ খেলা পুরুষ খেলোয়াড়। মাঠের বাইরে রোনালদোর প্রভাবও তুলনাহীন। তিনি ইনস্টাগ্রামে বিশ্বের সর্বাধিক অনুসারী ব্যক্তি, এবং ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউব ও ইনস্টাগ্রাম মিলিয়ে এক বিলিয়ন ফলোয়ার অতিক্রম করা একমাত্র মানুষ।

 

 

৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ফুটবলার নন, এক বিশ্বব্র্যান্ড। মাঠে যেমন গোলের পর গোল করে ইতিহাস গড়ছেন, মাঠের বাইরে তেমনি রেকর্ড ভাঙছেন সম্পদের ও প্রভাবের দৌড়ে। ফুটবলে যিনি প্রতিটি সীমা অতিক্রম করেছেন, সেই রোনালদো এখন আরেকবার প্রমাণ করলেন, সত্যিকারের কিংবদন্তিরা কখনও থামেন না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০