বাংলা সংবাদ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদল নেতার মন্তব্যে ক্ষুব্ধ রুমিন ফারহানা, মানহানির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আগুশঞ্জের এক যুবদল নেতার বিরুদ্ধে ‘অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য দেওয়ার’ অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ওই যুবদল নেতার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিয়েছেন।

 

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে তিনি এ অভিযোগ দেন।লিখিত অভিযোগে রুমিন ফারহানা বলেন, ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য প্রদানকালে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ বলেন, রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। লিখিত অভিযোগে বলা হয়, ‘তিনি (আলমগীর খাঁ) আরও অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য প্রদান করেন, যাতে আমার সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

 

অভিযোগের বিষয়ে যুবদল নেতা আলমগীর খাঁ বলেন, আমার বক্তব্যটি কাট করা হয়েছে। আমি বলতে চেয়েছিল মমতাজ সংসদে গিয়ে বেপরোয়া কথা বলেছে। আমাদের এলাকায় আরেকজনের আবির্ভাব হয়েছে। বলতে পারেন স্লিপ অফ টাং। মূলত তার (রুমিন) সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল।লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন রুমিন ফারহানা। কিন্তু আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। এরপর রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

২

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৩

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৪

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৫

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৬

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৯

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১০

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১১

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১২

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৩

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৪

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৬

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৮

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৯

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২০