বাংলা সংবাদ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রহস্যজনকভাবে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুইজন ডক্টরাল শিক্ষার্থী গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ( ২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ এক প্রেস রিলিজে জানিয়েছে, নিখোঁজ দুইজন হলেন জামিল লিমন ও নাহিদ সুলতানা বৃষ্টি — উভয়েরই বয়স ২৭ বছর। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ও তাদের খোঁজে তদন্তে সহায়তা করছে।

 

 

জামিল লিমনকে সর্বশেষ বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে টাম্পা ক্যাম্পাসের কাছে অ্যাভালন হাইটস ছাত্রাবাস কমপ্লেক্সে ১৩৬১২ অ্যাভালন হাইটস বুলেভার্ডে তার বাসস্থানে দেখা গেছে। সেই থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তিনি জিওগ্রাফি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি বিভাগে পিএইচডি গবেষণা করছেন।

 

 

নাহিদা এস বৃষ্টিকে একই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউএসএফের টাম্পা ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে, ১২১ সুইটগাম লেনে সর্বশেষ দেখা গেছে। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টরাল গবেষণা করছেন।

 

শুক্রবার বিকেল পাঁচটার কিছু আগে পরিবারের একজন বন্ধু জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ইউএসএফ পুলিশে জানান। পুলিশ নাহিদার নিখোঁজ রিপোর্ট নথিভুক্ত করে এবং জামিলের বিষয়টি হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ে পাঠানো হয়। উভয়কেই রাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তি ডাটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে।

 

বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের মধ্যে এই সংবাদ উদ্বেগের সৃষ্টি করেছে। এই বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে যে কেউ জামিল বা নাহিদাকে দেখেছেন বা তাদের নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য জানেন তাকে অনুরোধ করা হচ্ছে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে যোগাযোগ করতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০