খেলাধুলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির আবেগমাখা পোস্ট: ক্যাম্প ন্যুতে ফিরলেন কিংবদন্তি

কান্নাভেজা চোখে ২০২১ সালে ক্যাম্প ন্যু ছেড়ে গিয়েছিলেন লিওনেল মেসি। এরপর খেলোয়াড় হিসেবে মেসির ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল একাধিকবার। সেসব শেষ পর্যন্ত সত্য হয়নি। মেসির আর ফেরা হয়নি বার্সায়। এর মধ্যে ২০২৩ সালের জুনে সংস্কারের জন্য খেলা বন্ধ হয়ে যায় ক্যাম্প ন্যুতে।

 

৮৯৪ দিনের অপেক্ষার পর অবশেষে গত ৭ নভেম্বর ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। শুক্রবার রাতে ঐতিহাসিক এ স্টেডিয়ামে ২৩ হাজার দর্শকের সামনে অনুশীলন করেন লামিনে ইয়ামাল–রবার্ট লেভানডফস্কিরা। নিজের বেড়ে ওঠার এই মাঠে গোপনে ঘুরে গেলেন মেসি। আলোঝলমলে ক্যাম্প ন্যুতে মেসির পা পড়েছিল গতকাল রাতে। মাঠে তোলা নিজের কিছু ছবিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড।

 

ক্যাপশনে মেসি লিখেছেন, ‘গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মনপ্রাণ দিয়ে মিস করি। এমন এক জায়গা, যেখানে আমি অসম্ভব সুখে ছিলাম। যেখানে তোমরা সবাই আমাকে অনুভব করিয়েছিলে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার ফিরতে পারব, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, বরং যেমনটা আগে কখনো পারিনি…।’

 

এর আগে বিভিন্ন সময় ক্যাম্প ন্যুতে মেসিকে সংবর্ধনা দেওয়ার কথা শোনা গিয়েছিল। বার্সার অনুশীলনে ফেরার দিনও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তিনি বলেছিলেন, ‘ক্যাম্প ন্যুর উদ্বোধন লিওনেল মেসিকে সম্মান জানিয়ে করাটা দারুণ হবে।’ মেসির ক্যাম্প ন্যু ভ্রমণের পর সেই আলোচনা নিশ্চিতভাবে আরও ডালপালা মেলবে।

সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে পারে প্রথম ম্যাচ। লাপোর্তা জানিয়েছেন, তাদের পরিকল্পনা হলো লা লিগায় ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অথবা এক সপ্তাহ পর ২৯ নভেম্বর আলাভেসের বিপক্ষে ক্যাম্প ন্যুতে ফেরার, যা ক্লাবের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গেও মিলবে। যদি সেটিও সম্ভব না হয়, তবে বার্সা আগামী ২ ডিসেম্বর লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ফিরবে নিজেদের এই ঐতিহাসিক মাঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবাদ অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০