১৯ ফেব্রুয়ারী ২০২৩, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি লেপন

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি লেপন করে দিয়েছে দুস্কৃতিকারী । শনিবার (১৮ ফেব্রুয়ারি ) ভোর রাতে মিশিগান রাজ্যের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত কনান্ট স্ট্রিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই ঘটনা ঘটে ।

হ্যামট্রামিক​/ডেট্র​য়েট সিটির বায়তুল মোকারম মসজিদের​ পাশে স্থাপিত জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল মোড়াল দুস্কৃতিকারীরা কালো রং দিয়ে মুছে দেয় ।

মিশিগান​ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ মনে করেন, এসব কর্মকান্ড দুস্কৃতিকারী প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঘাপটি মেরে থাকা কতিপয় রাজনৈতিক মতাদর্শের গুটি কয়েক ব্যক্তি নাকি মৌলবাদী কোন শক্তি অথবা ভিনদেশি কোন ভাড়াটে দুস্কৃতিকারী ঘঠিয়েছে কিনা এখন পর্যন্ত পরিষ্কার না তবে এমন নেক্কারজনক কাজ স্বাধীনতা বিরোধী কোন পক্ষ ঘটিয়েছে ।

মনে করা হচ্ছে, যে চোখ দিয়ে বঙ্গবন্ধুর মতো একজন অসাধারণ মেধা সম্পন্ন নেতা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং নেতৃত্ব দিয়ে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন,সেই নেতার দূরদর্শী চোখ ও মেধাকে সহ্য করতে না পেরে বা অন্তর্জ্বালা থেকেই এই নিকৃষ্টতম মানসিকতার পরিচয় দিয়েছে দুষ্কৃতীকারীরা।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটার নেপথ্যে এক গভীর ষড়যন্ত্র ইঙ্গিত বহন করছে বলে এখানকার প্রবাসী বাংলাদেশী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করছেন ।

মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর মাখন বাংলা সংবাদকে দেয়া সাক্ষৎকারে বলেন, মিশিগান মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে এমন ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগের নয় বঙ্গবন্ধু সার বাংলাদেশের । বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা পেয়েছি সোনার বাংলা এবং তার এই অবদানে আমরা সবুজ পাসপোর্ট পেয়ে বিদেশের মাটিতে আছি। বঙ্গবন্ধু মোড়ালে যারা আগাত করেছে তা সহ্য করার নয়। এই ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি আরো বলেন এই ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং এই ব্যপারে কোন আপোষ নয় ।

মিশিগান স্টেট আওয়ামীলিগের সভাপতি ফারুক আহমেদ​ চান এবং মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালিব বলেন বঙ্গবন্ধুর অবদানে আমরা বাংলাদেশ পেয়েছি এবং তিনি বাঙ্গালী জাতিকে অনেক কিছু দিয়েছেন​ । আর তার প্রতিকৃতিতে কালিমা লেপন এটা আমাদের জন্য খুব দুঃখজনক এবং হৃদয়বিদারক। এই ঘটনা মেনে নেয়া যায়না ।

এছাড়াও মিশিগান বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার​ আহাদ বলেন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি লেপন করতে পারে না। বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমনভাবে হাত দিয়ে দুঃসাহস দেখিয়েছে দুস্কৃতিকারীরা ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালিমা লেপনের বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে । পুলিশ বলেছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে । দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

মিশিগান মহানগর আওয়ামীলীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা জানিয়েছেন এই ঘটনার নেপথ্যে থাকা জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে হেমট্রামিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতির কাছে এক মানববন্ধনের আয়োজন করছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রহস্যজনকভাবে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী

হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রীর ফেসবুক পোস্ট

যুদ্ধ ব্যয়ের অর্থে বাঁচানো যেত ৮ কোটি মানুষের জীবন: জাতিসংঘ

ট্রাম্পকে সমর্থন দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় দুঃখ প্রকাশ কার্লসনের

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

১২

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

১৩

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

১৪

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

১৫

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

১৬

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১৭

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১৮

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১৯

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

২০