১০ জুলাই ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের (Jamieson Greer) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি এবং বিশেষ করে চলমান শুল্ক আলোচনার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

 

বৈঠকটি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় সকাল ১১টায় রাষ্ট্রদূত গ্রিয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। এই আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উঠে আসে।

 

 

বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি ও টেলিযোগাযোগ) ফায়েজ আহমেদ তায়েব। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে সরাসরি বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

 

 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসে। শুক্রবারও (১১ জুলাই) এই আলোচনা চলবে। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক হ্রাসের একটি সম্ভাব্য সমাধান আশা করা হচ্ছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০