বাংলা সংবাদ ডেস্ক
১ অক্টোবর ২০২৪, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মারা গেলেন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর চামেলীবাগের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ এনটিভি পরিবার।

 

মৃত্যুর আগে সীমান্ত খোকন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সাংবাদিক সীমান্ত খোকন শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। সীমান্ত খোকনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা হবে। পরে তার কর্মস্থল এনটিভিতে শ্রদ্ধা জানানো হবে। এরপর তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন। তিনি এনটিভির আগে দীর্ঘদিন দৈনিক মানবজমিনে কাজ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১০

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১১

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১২

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৩

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৪

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৫

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৬

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৭

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৮

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

১৯

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

২০