৪ ফেব্রুয়ারী ২০২৩, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাকাশে অন্য রঙের ‘পৃথিবী’ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

ছবি:সংগৃহীত

এবার বিজ্ঞানীরা মহাকাশে পৃথিবীর মতো দেখতে আরও একটি গ্রহের সন্ধান পেল। আর নতুন এই গ্রহের সন্ধান পেয়েছেন জার্মানির মহাকাশ গবেষকেরা । গ্রহটির নাম দেওয়া হয়েছে উল্‌ফ ১০৬৯ বি।

জার্মানির মহাকাশ গবেষণা সংস্থা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির বিজ্ঞানী ডায়ানা কোসাকোস্কির নেতৃত্বে গবেষকদের একটি দল এই গ্রহটি আবিষ্কার করেছেন। পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র ৩১ আলোকবর্ষ। গ্রহটির ভরও পৃথিবীর মতোই।

বিজ্ঞানীদের দাবি, এই গ্রহের পরিবেশ বাসযোগ্য হয়ে উঠতে পারে। তার সবরকম সম্ভাবনা গ্রহটিতে মজুত রয়েছে।

নক্ষত্রকে প্রদক্ষিণের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও এই গ্রহের একটি বড় অংশের মাটিতে দিনের বেলায় বাসযোগ্য আবহাওয়া তৈরি হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গ্রহের আশপাশে মহাজাগতিক ক্রিয়াকলাপের অনুপস্থিতি এবং অতিবেগুনি রশ্মির বিকিরণ কম থাকায় বসবাসের বিষয়ে জোর দিতে পারছেন বলে জানিয়েছেন তারা।

জার্মানির এই গবেষক দলের আবিষ্কারের কথা ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, গ্রহটি তার নিকটবর্তী নক্ষত্রের চারদিকে এক বার ঘুরে আসতে সময় নেয় ১৫.৬ দিন। নক্ষত্রের থেকে গ্রহটির দূরত্ব, সূর্য ও পৃথিবীর দূরত্বের ১৫ ভাগের এক ভাগ।

নক্ষত্রের সঙ্গে দূরত্ব কম হওয়া সত্ত্বেও কী ভাবে গ্রহটি পৃথিবীর মতো বাসযোগ্য হয়ে উঠল? বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী সূর্যের কাছ থেকে যে পরিমাণ তেজস্ক্রিয় শক্তি পায়, তার মাত্র ৬৫ শতাংশ পায় উল্‌ফ ১০৬৯ বি। এই গ্রহের পরিসর পৃথিবীর চেয়ে অনেক বেশি শীতল। গ্রহটিকে দূর থেকে কমলা রঙের দেখায়।

কিছুদিন আগে মহাকাশে পৃথিবীর আকারের একটি গ্রহ খুঁজে পেয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। সেই গ্রহের নাম দেওয়া হয়েছে ‘টিওআই ৭০০ই’। পৃথিবী থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে ডোরাডো নক্ষত্রপুঞ্জে তার ঠিকানা। গ্রহটিকে বাসযোগ্য বলা যায় কি না, তা নিশ্চিত করা হয়নি। এ বার তার চেয়ে অনেক কাছেই আরও এক ‘পৃথিবী’র সন্ধান মিলল।

 

সূত্র: স্পেস ডটকম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০