১ জুন ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ সেনাবাহিনী

ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজের (Northeast News) মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম Northeast News কর্তৃক প্রকাশিত ‘Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a Military Operations Zone’ শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’-এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

 

 

বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না। এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

১

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

২

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৩

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৪

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৫

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৭

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৮

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৯

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১০

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১১

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১২

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৩

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৪

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৫

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৬

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৭

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৮

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৯

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

২০