বাংলা সংবাদ ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

দীর্ঘ ১৩ বছর পর আগামীকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

২০১১ সালের ১৩ নভেম্বর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে তাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের পর এবারই প্রথম তিনি সশস্ত্রবাহিনীর অনুরোধে শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানটিতে যোগদানে সম্মত হয়েছেন। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যসহ আরো প্রায় ৩০জন সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

 

কাল বিকাল ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে বের হবেন খালেদা জিয়া। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাহিনীর একটি বিশেষ দল তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়ে যাবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তাকে বাসায় পৌঁছে দেবেন।বিএনপির চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

 

এবিএম আব্দুস সাত্তার আরো জানান, বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানোর আগে একই দিন দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দসহ ৩০ জন নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দিয়ে যান সেনা কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

১

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

২

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৩

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৪

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৫

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৬

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৭

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৮

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১০

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৩

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৪

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৫

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৬

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৭

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৮

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৯

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

২০