বাংলা সংবাদ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে সোনার মূল্য আবারও উর্ধ্বমুখী হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.৪ শতাংশ বেড়ে ৪,০৫৩.৪০ ডলারে পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারের দামও বৃদ্ধি পেয়ে ৪,০৬২.৪০ ডলারে দাঁড়িয়েছে।

 

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার উল্লেখ করেছেন, ‘বর্তমানে বাজারে সোনার চাহিদা বাড়ছে। বিনিয়োগকারীরা মনে করছেন ডিসেম্বরে ফেড সুদের হার কমাতে পারে, যদিও ব্যাংক কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি।’ বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক সূচক এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর আশাবাদ—এই দুই কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ বাড়ছে।

 

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে। একই সঙ্গে ভোক্তা আস্থা প্রায় তিন বছর তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সম্প্রতি ৪০ দিনের সরকারি শাটডাউনও মার্কিন অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে সোনার আকর্ষণ বাড়ে, কারণ এটি মুনাফাবিহীন সম্পদ হিসেবেও নিরাপদ মনে হয়।

 

এদিকে, বিশ্বের সবচেয়ে বড় সোনাভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত তাদের স্বর্ণের মজুদ বেড়ে ১,০৪২.০৬ মেট্রিক টনে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় সামান্য বৃদ্ধি।সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট সিলভার ১.৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯.১৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম বেড়ে ১.৩ শতাংশে ১,৫৬৫.৩৬ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ১,৩৮৯.৯৪ ডলারে পৌঁছেছে।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১০

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১১

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১২

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৩

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৪

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

১৫

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১৮

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১৯

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

২০