বাংলা সংবাদ ডেস্ক
১০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার

নিউইয়র্কের ব্রুকলিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার ২০২৬। গত ৬ জুন শনিবার চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (সিএমবিএ) এর উদ্যোগে ম্যাকডোনাল্ড এভিনিউতে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি নিউইয়র্ক ইনক।

 

মেলায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনভর দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন ও সামাজিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

 

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা শাড়ি, চুড়ি, গহনা এবং বিভিন্ন পণ্য ও সেবার স্টল স্থাপন করে নিজেদের ব্যবসা ও উদ্যোগ প্রদর্শনের সুযোগ পান। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রবাসে নতুন উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা করা হয়, যা মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়। এছাড়া র‌্যাফেল ড্রতে গাড়িসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং মেলার প্রাণচাঞ্চল্য আরও বাড়িয়ে তোলে।

 

আয়োজক সংগঠন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনক জানায়, ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়; এটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্ভাবনাকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনও সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের মেলায় অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি ছিল। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই মেলার আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০