২ জুলাই ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ : প্রবাসীদের জন্য বড় সুখবর

প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাত্রীবান্ধব নীতিমালার অংশ হিসেবে এনবিআরের নতুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ বুধবার (২ জুলাই) থেকেই কার্যকর হয়েছে। তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন, সেজন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

 

 

বুধবার (২ জুলাই) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে।

 

সংশোধিত ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো

মোবাইল ফোন : এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক পরিশোধ না করেই প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

স্বর্ণ ও রৌপ্য অলংকার : কোনো ধরনের শুল্ক-কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন।

স্বর্ণবার : প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে।

ঘোষণা বাধ্যতামূলক : ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

অপরিবর্তিত সুবিধাগুলো
এনবিআর জানিয়েছে, সংশোধিত অংশ ছাড়া ব্যাগেজ রুলসের অন্যান্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে এই সংশোধন এনেছে সরকার। এতে একদিকে যাত্রীরা সুবিধা পাবেন, অন্যদিকে শুল্ক ফাঁকি প্রতিরোধে কাস্টমস বিভাগ আরও কার্যকর হতে পারবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১০

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১১

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১২

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৩

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৪

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৫

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৭

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৮

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

২০