২৭ জুলাই ২০২২, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড এখন জিম্বাবুয়েতে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এখন জিম্বাবুয়েতে। আগামী শনিবার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন ওয়ানডে ক্রিকেট দলের ক্রিকেটাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের। ছুটিতে আছেন সাকিব আল হাসান।

আর তামিম ইকবাল সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

তবে ওয়ানডে সিরিজের দলে আছে তারা। আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট হবে শেষ দুটি ম্যাচ। সিরিজের দুই ফরম্যাটের সব ম্যাচই হবে হারারেতে।

টি-টোয়েন্টি দল :

নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।

ওয়ানডে দল :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০