বাংলা সংবাদ ডেস্ক, ঢাকা ব্যুরো
১১ নভেম্বর ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড শোকে: মহাসচিবের ইন্তেকাল

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির রাজাপুরের নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। নিহত আল্লামা নুরুল হুদা ফয়েজি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ছিলেন।

 

ইসলামী ‍আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য ও ‍ইসলামী যুব ‍আন্দোলনের নেতা ‍এইচএম সানাউল্লাহ তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারা দেশে প্রষিদ্ধ ছিলেন।

 

 

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক গোরস্তানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এদিকে, আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন। পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০