তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা
৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল ছাগল

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল চারটি পরিবারের মাঝে উপহারস্বরূপ ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ২ টায় বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানবিক এ কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান এবং প্রকাশনা সম্পাদক আশফাক আহমদের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম। শোক প্রস্তাব উপস্থাপন করেন দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, আঞ্জুমানে আল ইসলাহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, জমিয়তে উলামায়ে বড়লেখা’র ছাত্রকল্যাণ সম্পাদক মুফতি হাসান আহমেদ, মৌলভীবাজার জেলা চেম্বার অব কমার্সের সদস্য আব্দুস সামাদ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা পৃষ্ঠপোষক তারেক আহমদ ও নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, কার্যকরী সদস্য মাছুম আহমদ ছুনু, সাব্বির আহমদ আবির, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোই নিসচার মানবিক অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার পরিবর্তে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের হাতে ছাগল দেওয়া নিসচার ব্যতিক্রমী উদ্যোগ, যা সমাজে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে।” অনুষ্ঠান শেষে সম্প্রতি সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনজন হিফয শিক্ষার্থীকে মহাগ্রন্থ আল-কোরআন প্রদান করা হয়।
অনুষ্ঠানে শেষে সড়ক আন্দোলনের পথিকৃৎ, নিসচা প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০