২১ মে ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২, আহত শতাধিক

ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ  এল সালভাদরের রাজধানী সান সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২জন নিহত হয়েছেন । এই ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২০ মে) মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসরে বরাতে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্টেডিয়ামের গেট বন্ধ থাকায় অতিরিক্ত সমর্থকদের চাপে এই বিপর্যয় ঘটে। স্টেডিয়ামের কর্মকর্তারা জানান, কিছু সমর্থকদের কাছে জাল টিকিট বিক্রি করা হয়েছে। যার কারণেই এমন ঘটনা ঘটেছে। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানায় তারা।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দশজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ বছরের বেশি।

এদিকে এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি এক টুইটবার্তায় বলেছেন, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানোর সাথে স্টেডিয়ামে কাছাকাছি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। কাজ সহজ করার জন্য জনসাধারণকে সতর্কতার সাথে এলাকাটি খালি করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্সির প্রেস সেক্রেটারি এক টুইটবার্তায় বলেছেন, প্রথম উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছেন এবং গুরুতর অবস্থায় দুই ভুক্তভোগীকে সান রাফায়েল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এল সালভাদরের সিভিল প্রোটেকশন থেকে লুইস আলোনসো আমায়া জানান, প্রায় ৫০০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের অনেককেই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেন, ‘এটি সমর্থকদের একটি তুষারপাত (ঢল) ছিলো। যারা স্টেডিয়ামের গেটটি অতিক্রম করে ভেতরে ঢোকে।’

এই ঘটনার জন্য সালভাদোরান সকার ফেডারেশন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০