বাংলা সংবাদ, স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ তারকা বার্নার্ড জুলিয়েন মারা গেছেন

অর্ধশতাব্দী আগে ইংল্যান্ডে গড়িয়েছিল প্রথম ক্রিকেট বিশ্বকাপের আসর। লর্ডসের ঐতিহাসিক ফাইনালে শিরোপা জিতে ক্রিকেট ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ বিশ্বকাপজয়ী সেই ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য বার্নার্ড জুলিয়েন আর নেই। উত্তর ত্রিনিদাদের শহর ভালসাইনে ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

 

 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে কোনো উইকেট না পেলেও ১৭ রানের জয়ের ম্যাচে শেষ দিকে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জুলিয়েন। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের সামনেই দাঁড়াতে পারেনি কিউইরা। ৪ উইকেট নেওয়া বাঁহাতি পেসারের তোপে ১৫৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। পরে গর্ডন গ্রিনিজ ও আলভিন কালিচরণের জোড়া ফিফটিতে ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ৪ উইকেট নেন জুলিয়েন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরে ম্যাচসেরাও হন বাঁহাতি পেসার। টুর্নামেন্টে সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে ৪৮ রান করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট নেন।

 

 

ব্যাটে-বলে সিদ্ধহস্ত হওয়ার কারণেই তার ওপর বিশেষ আস্থা ছিল সেই সময়কার অধিনায়ক ক্লাইভ লয়েডের। জুলিয়েনের অবদান নিয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর গার্ডিয়ান পত্রিকাকে কিংবদন্তি লয়েড বলেছেন, ‘সে সব সময় শতভাগের ওপরে দিত। কখনো দায়িত্ব এড়ায়নি। তার ব্যাট-বলের ওপর আমি সব সময় আস্থা রাখতাম। সে সর্বোচ্চটুকু নিংড়ে দিত। কী দুর্দান্ত ক্রিকেটারই না ছিলেন।’

 

 

জুলিয়ানের ক্যারিয়ার অবশ্য দীর্ঘ ছিল না। ১৯৭৩ সালে অভিষেক হওয়া এই অলরাউন্ডার ১৯৭৭ সালে অবসর নেন। এ সময় ২৪ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিয়ারের দুটি সেঞ্চুরিই টেস্টে পেয়েছেন তিনি। যার মধ্যে ক্যারিয়ারসেরা ১২১ রানের ইনিংসটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পেয়েছেন। অন্যদিকে ৫০ টেস্ট উইকেটের বিপরীতে ১৮টি নিয়েছেন ওয়ানডেতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০