১৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে মহড়া আয়োজন, জানালো মার্কিন দূতাবাস

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ এর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে ঢাকা ও ওয়াশিংটন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এতে জানানো হয়, চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে গত ১৬ সেপ্টেম্বর চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডর ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫ মহড়া পর্যবেক্ষণ করেন। সাত দিনের বহুপাক্ষিক এই মহড়ায় মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা কেন্দ্রিক কার্যক্রমে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৯২ জন ও বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য, শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুইজন চিকিৎসক, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা। মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা।

 

 

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় বলেন, প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে। এটি ভবিষ্যতের সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার সক্ষমতা জোরদার করবে।

 

 

প্রশিক্ষণমূলক এই মহড়া অংশীদার দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি করে। পাশাপাশি আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং শক্তিশালী করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০