৩০ জানুয়ারী ২০২৩, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৫৯

ছবি:সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে নামাজরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৫৭ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদের ভেতরে নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেন, ধ্বংসস্তূপের নিচে বহু লোক চাপা পড়ায় মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) মুহম্মদ ইজাজ খান সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের পর মসজিদের ছাদ ধসে পড়ে। অনেক জওয়ান এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং উদ্ধারকারীরা তাদের বের করার চেষ্টা করছে।

তিনি বলেন, মসজিদের মূল হলটির ধারণক্ষমতা ২৫০ থেকে ৩০০ জন ছিল, যা ধসে পড়েছে। তবে ভবনটির বাকি অংশ এখনও অক্ষত রয়েছে।

মুহম্মদ ইজাজ খান বলেন, বিস্ফোরণের সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এটি স্পষ্ট যে, নিরাপত্তাজনিত ত্রুটি ছিল।মৃতদেহ ও আহতদের উদ্ধার করে এলআরএইচে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

১

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

২

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৩

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৪

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৫

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৬

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৮

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৯

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১০

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১১

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১২

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৩

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৪

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৫

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৬

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৭

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৮

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৯

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

২০