বাংলা সংবাদ ডেস্ক,
৬ জানুয়ারী ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ ঘণ্টা স্থগিতের পর মধ্যরাতে জকসু নির্বাচনের ভোট গণনা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে প্রার্থীদের সঙ্গে আলোচনা শেষে মধ্যরাত সাড়ে ১২টার পর আবার ভোট গণনা শুরু হয়।

 

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে রাত সাড়ে ১২টার পর ভোট গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়। ওই বিভাগে মোট ২৭৮টি ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে একযোগে ভোট গ্রহণ করা হয়। যদিও নির্ধারিত সময় শেষে কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। এসব ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সময় বাড়ানো হয়। নির্বাচন কমিশনের হিসাবে, এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।

 

 

সব কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আনা হয়। ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়। সে সময় জকসুর প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম বলেন, দুটি মেশিনে ভিন্ন ফলাফল আসায় গণনা কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে সমস্যার সমাধান হলে রাত সাড়ে ১২টার পর পুনরায় ভোট গণনা শুরু করা হয় বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

 

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থীকে চূড়ান্ত তালিকায় ঘোষণা করা হয়েছে। জকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। নির্বাচনে চারটি প্যানেল অংশ নিয়েছে। এগুলো হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিতঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবিরসমর্থিতঅদম্য জবিয়ান ঐক্য’, বাম জোটসমর্থিতমওলানা ভাসানী ব্রিগেডএবং জাতীয় ছাত্রশক্তিসমর্থিত প্যানেলঐক্যবদ্ধ জবিয়ান

 

 

ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও একাধিক শিক্ষার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১২ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০