নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কে ড. ইউনূস-বাইডেন এর দ্বিপক্ষীয় বৈঠক আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের উদাহরণ এ বৈঠক।

 

নিউ ইয়র্কে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুধু দুজনের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে। এটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ, কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি।

 

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে গতকাল সোমবার সকালে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গীসহ ড. ইউনূসকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ভোর ৫টা ১০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে বিমানবন্দরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম বিদেশ সফর। গত রাতেই তাঁর যুক্তরাষ্ট্র পৌঁছার কথা।

 

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তিনি একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অন্তর্বর্তী সরকারের রূপকল্প উপস্থাপন করবেন, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০